ডিমলা সদর ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

2023-02-20T16:13:10+00:00
2023-02-20T16:13:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলা সদর ইউপি উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৩ পিএম   (ভিজিট : ২১৮)
X

নীলফামারীর ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (১৯  ফেব্রয়ারি) নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন এ,এইচ,এম ফিরোজ সরকার, স্বতন্ত্র প্রার্থী ডিমলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন, উৎপল কুমার সিংহ রায়, সফিয়ার রহমান, মজিব উদ্দিন ও আমিনুর রহমান। গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি আপিল দাখিলের তারিখ-২১ থেকে ২৩ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তির তারিখ-২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ-২৮ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণের তারিখ-১৬ মার্চ। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।

ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একজন আওয়ামী লীগ দলীয় ও ৫ জন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আশাকরি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় আমরা আগামী ১৬ই মার্চ সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারব।

বাবু/জেএম




  বিষয়:   ডিমলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy