প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২১ পিএম (ভিজিট : ১৯০)

X
নরসিংদীর শেখেরচরের দুটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানায় ইটিপি না থাকায় কুড়েরপাড় এলাকার অর্ক টেক্সটাইলকে এক লক্ষ পঞ্চাশ হাজার এবং ইটিপি সচল না থাকায় ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং কারখানাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, পরিবেশ দূষণের অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদীর মাধবদী থানার শেখেরচর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
এসময় অর্ক টেক্সটাইলে ইটিপি না থাকা এবং ব্রাদার্স ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় ইটিপি সচল না থাকায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরা নিয়মিত পরিবেশ দূষনের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। শতভাগ ইটিপি চালু রেখে কারখানা পরিচালনার শর্ত দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।
এসময় পরিবেশ অদিপ্তরের সহকারী পরিচালক সফিকুল ইসলামসহ পরিবেশ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম