ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক

2023-02-20T16:38:57+00:00
2023-02-20T16:38:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকে থাকা বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক যাত্রী  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পান্নু শেখ (৬০) ও গণি শেখ (৬৫)। নিহত ও আহতেরা নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের বাসিন্দা। 

সোমবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, একটি কাভার্ড ভ্যান ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় বিল্লাল মাতুব্বর। আহতদের দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মারপিট করলে তারা গুরুতর আহত হয়। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

বাবু/জেএম





  বিষয়:   ফরিদপুরে 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy