করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৪

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।সোমবার

2023-02-20T16:41:49+00:00
2023-02-20T16:41:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৩৪)
X


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৬৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৭৬১ জন। একই সময়ে ২ হাজার ৮৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৮৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৯ শতাংশ।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy