আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সরাইলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৪ পিএম (ভিজিট : ২১৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল আজিজ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাপ মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আইয়ূব খান মাষ্টার উপজেলা শিক্ষক সমিতির নভাপতি সামছুল আলম প্রমুখ।
প্রতিযোগিতায় চিত্রাংকন ৩ টি গ্রুপে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ২১ফ্রেরুয়ারি উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান করা হবে।
বাবু/জেএম