প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৩ পিএম (ভিজিট : ১৪৯)

X
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মো. খাইরুল ইসলামের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
এছাড়াও এই অগ্নিকাণ্ডে বিভিন্ন আসবাবপত্র, ৩টি গরু, ৩টি ছাগল ও ৭টি হাঁসসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারটি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারটি ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাৎক্ষনিক না যাওয়ায় এই ক্ষতি হয়েছে বলে বাড়িওয়ালা জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েলের আগুন হতে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে। এ ঘটনায় ৩টি গরু, ৩টি ছাগল ও ৭টি হাঁসসহ গোয়াল ঘর ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সংবাদ যে সময় পেয়েছিলাম, সে সময় আমাদের ইউনিট অপর একটি অগ্নিকাণ্ডের কাজে ব্যস্ত থাকায় এখানে গাড়ি পাঠাতে বিলম্ব হয়।
বাবু/জেএম