চট্টগ্রামের দুই উপ-নির্বাচনে প্রার্থী ৬১ জন

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ও ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর পদে ৬১

2023-02-20T18:42:18+00:00
2023-02-20T18:42:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের দুই উপ-নির্বাচনে প্রার্থী ৬১ জন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ও ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের পর সোমবার এ তথ্য জানায় জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা।

নির্বাচন কর্মকর্তারা জানান, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা ও ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর আলম।

এদিকে নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে জাহেদ চৌধুরী, তরিকত ফেডারেশন মনোনীত মোহাম্মদ শাহজালাল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম শফিউল আলম, অ্যাডভোকেট মো. ইসমাইল গণি ও আনোয়ার পাশা। এছাড়া কাউন্সিলর পদে ৪২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন জনসহ ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সোমবার মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ মার্চ দুই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy