কক্সবাজার পাসপোর্ট অফিসে দুই দালাল আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে দুদক। এসময় তাদের কাছ থেকে বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়।

2023-02-20T19:28:17+00:00
2023-02-20T19:28:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুদকের অভিযান
কক্সবাজার পাসপোর্ট অফিসে দুই দালাল আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩১০)
X

কক্সবাজার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে দুদক। এসময় তাদের কাছ থেকে বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়। এসময় আটক দুইজনকে ১০ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- পেকুয়ার শিলখালী এলাকার সাব্বির আহমেদের ছেলে মনিরুদ্দিন আহমেদ (৬০) ও কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুস সবুর (৩৩)।

সোমবার ২০ ফ্রেব্রুয়ারি বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ দুদক কর্মকর্তা জানান, আটক দুই ব্যক্তি পাসপোর্ট অফিসে দালালির সাথে জড়িত। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে।

দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মচারীর সাথে দালালদের সখ্যতা রয়েছে। তাদের নাম ইতোমধ্যে দুদকের হাতে চলে এসেছে। তাদের সাথে চুক্তি করে পাসপোর্টের আবেদন করে না তাদের হয়রানি পোহাতে হয়।

তিনি আরো জানান, সব বিষয় নিয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, পাসপোর্ট অফিসে হয়রানি কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy