মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের গম খেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সংঘবদ্ধ

2023-02-20T20:54:10+00:00
2023-02-20T20:54:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুজিবনগরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৫১)
X

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের গম খেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

জমির মালিক ফিরাতুল ও স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে গম কাটা যাবে কিনা দেখার জন্য জমিতে এসে ফিরাতুল দেখেন সাদা মতো কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে তিনি ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ দেখতে পান। এসময় ফিরাতুল ভয় পেয়ে দৌড়ে রাজ্জাকের ইট ভাটায় যান। পরে ভাটার শ্রমিকদের বললে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ ও তার পাশ থেকে ছিন্নভিন্ন পোশাক উদ্ধার করে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে নিয়েছি। নিহতের পরিচয় পাওয়া যায়নি । নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ের পোশোক পাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ছিলো। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

বাবু/জেএম




  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy