রাজধানীতে ১৭ যানবাহন ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পরিবেশ দূষণ বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১৭টি যানবাহনকে ৪১ হাজার ৯০০ টাকা এবং

2023-02-20T21:05:31+00:00
2023-02-20T21:05:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণ বিরোধী অভিযান
রাজধানীতে ১৭ যানবাহন ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৩০)
X

পরিবেশ দূষণ বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১৭টি যানবাহনকে ৪১ হাজার ৯০০ টাকা এবং ৬টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরের মানিকমিয়া অ্যাভিনিউ, উত্তরা, যাত্রাবাড়ী, বংশাল ও খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।

অভিযানে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ঢাকার উত্তরা এলাকায় ২টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা, খিলগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার টাকা এবং বংশাল এলাকায় ২টি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।

যানবাহনের কালোধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে যাত্রাবাড়ী এলাকায় ৬টি যানবাহন থেকে মোট ১৫ হাজার টাকা এবং মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় ১১টি যানবাহন থেকে ২৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাবু/এসআর




  বিষয়:   রাজধানী  জরিমানা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy