রাসিকের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে।দিবসের প্রথম

2023-02-21T15:50:24+00:00
2023-02-21T15:50:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাসিকের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৩৭)
X

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলররা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরআগে এ দিবসটি পালন উপলক্ষ্যে রাত সাড়ে ১১টায় নগর ভবন হতে একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ ভূবনমোহন পার্ক শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রোগ্রামার মো. রেজওয়ানুল হুদা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশুসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   রাজশাহী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy