মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

আজ (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা

2023-02-21T15:55:10+00:00
2023-02-21T15:55:10+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X

আজ (২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উদ্যোগে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে রাজশাহী কলেজের শহীদ মিনারে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।

পুষ্পস্তবক অর্পণের পূর্বে কর্মকর্তা-কর্মচারীগণ সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত হয়ে র‌্যালি সহকারে রাজশাহী কলেজ শহীদ মিনারে উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব, প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম; রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়,  জোনাল কার্যালয় ও জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং এসইসিপি, রাজশাহীসহ রাজশাহী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

একই সময়ে রাকাব কর্মচারী সংসদ (সিবিএ),  অফিসার্স এ্যাসোসিয়েশন, অফিসার্স ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   রাজশাহী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy