প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১২ পিএম (ভিজিট : ১৯৭)

X
রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮টায় একটি র্যালি বের হয়। র্যালি শেষে শহীদদের স্মরণে পাংশা সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাজবাড়ী -২ এর সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র নেতা বিধান কুমার বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা।
পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম আকুল, মোরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
বাবু/জেএম