ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে।দিবসটি

2023-02-21T18:19:38+00:00
2023-02-21T18:19:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৮০)
X

নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ডিমলা উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক অঙ্গসংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপজেলা বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং সকল শহীদের প্রতি মোনাজাত করে।

এছাড়াও মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে ডিমলা বিজয় চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

পরে শহীদ মিনারের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ,  ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর ইসলাম, ওসি তদন্ত বিশ্বদেব রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, পিআইও অফিসার ফেরদৌস আলম, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এএইচএম ফিরোজ সরকার, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

বাবু/জেএম




  বিষয়:   ডিমলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy