লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি

2023-02-21T20:56:20+00:00
2023-02-21T20:56:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৪৮)
X

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে (কুরিডোব মাঠ) লাখো মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। প্রায় আট একরের মাঠটি মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠে। মোমবাতির আলোয় শহীদ মিনার, বর্ণমালা, অল্পনাসহ দেশের নানা ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়া ওড়ানো হয় ফানুস। অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানসহ বিভিন্ন ধরণের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব নাট্যকার ও অভিনেতা কচি খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুন্ডু, শরফুল আলম লিটু প্রমুখ।

১৯৯৮ সাল থেকে নড়াইল একুশে উদযাপন পর্ষদ ব্যতিক্রমী এ আয়োজন করে থাকে। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তী বেড়েছে। এ বছর (২০২৩) প্রায় এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ আয়োজন সফল করতে ১ মাস পূর্ব থেকে সাংস্কৃতিক কর্মী, সেচ্ছাসেবক ও শ্রমিক কাজ শুরু করেন। একুশের আলো, নড়াইলের আয়োজনে এবং স্কয়ারের সহযোগিতায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার  করে লাখো প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটি।

বাবু/জেএম





  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy