গফরগাঁওয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গফরগাঁও (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও

2023-02-21T22:54:42+00:00
2023-02-21T22:54:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৪ পিএম   (ভিজিট : ২০৫)
X


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদ আব্দুল জব্বার ও গ্রন্থাগার স্মৃতি জাদুঘর প্রাঙ্গণের শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদ বেদীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এরপর উপজেলা প্রশাসন, গফরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,সম্মাননা প্রদান,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন,গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ,ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম,নাজমুল হক ঢালী প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও দুজন ভাষা সৈনিককে সম্মাননা স্মারক তুলে দেন অতিথীরা।বিকেলে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy