স্বরূপকাঠিতে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম

2023-02-22T18:50:38+00:00
2023-02-22T18:50:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
স্বরূপকাঠিতে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৯১)
X

স্বরূপকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা  হয়।

এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেলসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ ব্যাপক অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যহত আছে বলে পুলিশ জানায়। 

বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে এস আই আলমগীরের নেতৃত্বে পুলিশ সুটিয়াকাঠী এলাকায় টহল দিচ্ছিলেন। এসময় মোবাইল ফোনে তথ্য পান সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিমের ঘরে অনেক অপরিচিত লোকজন রয়েছে। এ বিষয়টি ওসিকে জানালে তিনি তাৎক্ষনিক এসআই পনির খান, এস আই মনির, এএসআই ইয়াছিন, মো. সাইফুল, সোহেল রানাসহ সংগীয় পুলিশ ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ডুমুরিয়ার তুহিন শেখের ফরিদ ইসলাম (২৭), বরিশালের মসিয়াদি এলাকার আলি আজিম এর ছেলে লিটন ওরফে বেকা লিটন (৩৫), স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মকবুল বালির ছেলে মো. শাহিন বালি (৩৩), পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে নাদিম খলিফা (২৪), কোটালিপাড়া উপজেলার নারিকেল বাড়ি এলাকার ছিদ্দিক সিকদারের ছেলে সবুজ সিকদার (৩৯) কে গ্রেফতার করে।

 এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, ৫টি ককটেল, দা, শাবল, রেইঞ্জ, হ্যাক্স ব্লেডসহ বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের দলিয় অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বিভিন্ন এলাকার সচেতন মানুষের কাছে থানার সকল অফিসারদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। কোথাও কোন প্রকার অঘটন ঘটার সাথে সাথে পুলিশ তথ্য পেয়ে যায়। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষনিক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

বাবু/জেএম






  বিষয়:   স্বরূপকাঠি  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy