ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক

2023-02-22T19:18:41+00:00
2023-02-22T19:18:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৮ পিএম   (ভিজিট : ৪৭৫)
X

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণশুনানি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর কবি জসীমউদদীন হল রুমে সদর উপজেলার বিভিন্ন জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়। 

এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মো. শাহজাহান, দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. শাহাজাহান, সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান হাসান প্রমুখ

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা নিতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। গণশুনানিতে ফরিদপুর জেলার বিভিন্ন সরকারি, বেসকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   ফরিদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy