নবীনগরে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় প্রদত্ত ১৮৬টি শিক্ষা সামগ্রী উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে।নবীনগর

2023-02-22T20:03:18+00:00
2023-02-22T20:03:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় প্রদত্ত ১৮৬টি শিক্ষা সামগ্রী উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে।

নবীনগর উপজেলা সম্মেলন কক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সঞ্চালনায় আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। 

শিক্ষা বিতরণকৃত প্রতিষ্ঠানগুলো হলো, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, হযরত আমেনা পৌর মহিলা দাখিল মাদ্রাসা, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়, জিনদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে মেজারিং স্কেল, স্কুল খাতা, জ্যামিতি বক্স, পানির বোতল, টিফিন বক্স, কলম দানি, ছাতা, ডাস্টবিন, পার্স, স্কুল ব্যাগ।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু মোছা, প্রধান শিক্ষিকা কাউসার বেগম, মাওলানা আব্দুল মতিন, প্রধান শিক্ষক আহমদ আলী, গোলাম সাদেক, সিনিয়র শিক্ষিকা আমেনা খাতুন, প্রভাষক শিউলী পারভিন, আব্বাস উদ্দিন হেলাল, সাংবাদিক আবু কাউসার, শুভেন্দু চক্রবর্তী শুভ,  আলমগীর হোসেন প্রমুখ। 

বাবু/জেএম





  বিষয়:   নবীনগর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy