নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে মো. ইব্রাহীম হোসেন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইব্রাহীম ওই বাড়ির

2023-02-22T20:31:52+00:00
2023-02-22T20:31:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে মো. ইব্রাহীম হোসেন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইব্রাহীম ওই বাড়ির ইমরান হোসেনের ছেলে। পুকুরে তার ছেলের লাশ ভাসতে উদ্ধার করে স্ত্রী।

বুধবার সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের গফুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুর পিতা ইমরান হোসেন জানান, সকালে তিনি পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। একই সময়ে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় পরিবারের লোকজনের অজান্তে সে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে আমার স্ত্রী পুকুরে তার ছেলের লাশ ভাসতে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।    

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা আক্তার বলেন, এ বিষয়ে মৃত শিশুর পরিবার পুলিশকে অবহিত করেনি।  

বাবু/জেএম




  বিষয়:   নোয়াখালী  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy