রায়পুরায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত নারীর মৃত্যু

এ.কে.এম সেলিম, রায়পুরা

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ তিতাস কম্পিউটার ট্রেনের কাটা পরে অজ্ঞাত এক নারীর আনুমানিক (৫০)

2023-02-22T20:56:33+00:00
2023-02-22T20:56:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত নারীর মৃত্যু
এ.কে.এম সেলিম, রায়পুরা
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নরসিংদীর রায়পুরায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ তিতাস কম্পিউটার ট্রেনের কাটা পরে অজ্ঞাত এক নারীর আনুমানিক (৫০) লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

আজ বুধবার দুপুর ২টা ১৫ মিনিটের সময় মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আপ তিতাস কম্পিউটার ট্রেনের কাটা পরে রেললাইনের উপর অজ্ঞাত এক নারী (৫০) লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। নিহত ওই নারী রেললাইনের উপর শরীর থেকে হাত পা, মাথা, মস্তক, বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা ৪টায় ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশ উদ্ধারসহ লাশ মর্গে পাঠানোর কাজ করছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। 

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পরা লাশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলেও পরিচয় সনাক্ত করা যায় নি। অজ্ঞাত নামা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণের কাজ করছি। নারীর পরিচয় সনাক্তে পিবিআই কে খবর দেয়া হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাবু/জেএম 




  বিষয়:   রায়পুরা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy