গোপালপু‌রে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাই‌লের গোপালপু‌রে মাদক সেবন করার সময় এক ছাত্রলী‌গ ও এক যুবলীগের নেতা‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। প‌রে ভ্রাম্যমাণ আদালত

2023-02-23T22:28:47+00:00
2023-02-23T22:28:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালপু‌রে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

টাঙ্গাই‌লের গোপালপু‌রে মাদক সেবন করার সময় এক ছাত্রলী‌গ ও এক যুবলীগের নেতা‌কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। প‌রে ভ্রাম্যমাণ আদালত তা‌দের এক মা‌সের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ক‌রেন। দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হো‌সেন গোপালপুর সরকারি কলেজ শাখার আহ্বায়ক। এছাড়া গ্রেপ্তার খোকন যুবলীগ নেতা। 


বুধবার (২২ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে গোপালপুর পৌরসভার এক‌টি এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। প‌রে তা‌দের প্রত্যেক‌কে এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান ক‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের বিচারক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. পার‌ভেজ ম‌ল্লিক। প‌রে গোপালপুর থানা পু‌লি‌শ তা‌দের দুইজন‌কে ওই‌দিনই কারাগা‌রে প্রেরণ ক‌রে। 


জানা গেছে, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হো‌সেন এর আ‌গেও মাদক মামলায় চার মাস কারাবরণ শে‌ষে ১৫ দিন আ‌গে মু‌ক্তি পান। এরপর আবারও মাদক সেবন করার সময় পু‌লিশ তাদের গ্রেপ্তার ক‌রার পর ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে কারাগারে পা‌ঠি‌য়েছে। 


গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হো‌সেন জানান, মাদক সেব‌নের দা‌য়ে ভ্রাম্যমাণ আদালত তা‌দের প্রত্যেক‌কে এক মাস ক‌রে কারাদণ্ড এবং ৫০০ টাকা ক‌রে অর্থদণ্ড ক‌রেন। প‌রে তা‌দের কারাগা‌রে পাঠানো হ‌য়ে‌ছে। এর আ‌গেও ছাত্রলীগ নেতা মাদ‌কের কার‌ণে হাজত বাস ক‌রে‌ছে।


বাবু/এসআর






  বিষয়:   মাদক  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy