ধানমন্ডি-মোহাম্মপুরে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারী আটক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি ও তেজগাঁও থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২৯ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে

2023-02-24T11:49:38+00:00
2023-03-03T16:19:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি-মোহাম্মপুরে দেশীয় অস্ত্রসহ ২৯ ছিনতাইকারী আটক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ এএম  আপডেট: ০৩.০৩.২০২৩ ৪:১৯ পিএম  (ভিজিট : ১৯৮)
X

রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি ও তেজগাঁও থানা এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২৯ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-২।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, সাধারণ মানুষ ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। এতে পথচারী ও এলাকাবাসীর ৎমাঝে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচলের সময় ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। নারী-পুরুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ সবাইকে এর কবলে পড়তে হয়। এরই পরিপেক্ষিতে র‍্যাব-২ এই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ায়।

আটককালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু ও ক্ষুর জব্দ করা হয় বলেও জানান তিনি।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়-ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো তারা। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy