২৮ ফেব্রুয়ারি থেকে ফাইজারের টিকা দেওয়া বন্ধ

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে করোনা প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত

2023-02-24T11:58:08+00:00
2023-02-24T12:00:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৮ ফেব্রুয়ারি থেকে ফাইজারের টিকা দেওয়া বন্ধ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৭৭)
X

দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে করোনা প্রতিরোধে ব্যবহৃত ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করছে সরকার। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফাইজারের টিকাদান বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার তৃতীয় ও চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে আমাদের হাতে মজুদ থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। এর ফলে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না।

তবে শিশুদের জন্য ফাইজারের যেসব টিকা রয়েছে, সেগুলোর মেয়াদ আরও অনেকদিন আছে। ফলে শিশুদের টিকা কার্যক্রমে কোনো সমস্যা হবে না। দেশে নতুন টিকা আসা মাত্রই আবারও ফাইজারের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।


বাবু/এ আর 




  বিষয়:   স্বাস্থ  টিকা 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy