আগামীকাল কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮৫২ জন ভোটার তাদের ভোটে ১৭

2023-02-24T17:21:36+00:00
2023-02-24T17:21:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আগামীকাল কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮৫২ জন ভোটার তাদের ভোটে ১৭ জনকে নির্বাচিত করবেন। ১৭ পদের জন্য রাজনৈতিক বিবেচনায় পৃথক দুটি প্যানেলে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ বারেক জানিয়েছেন, আজ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে। যার জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করেছেন। এর মধ্যে চকরিয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৭, কক্সবাজার কেন্দ্রে ৭৮৫।

তিনি জানান, মূলত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যসংখ্যা ১১০০ এর বেশি। কিন্তু নবায়নযোগ্য হয়ে ভোট প্রদানের জন্য ভোটার হিসেবে ৮৫২ জনের তালিকা হালনাগাদ হয়েছে।

নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে রাজনৈতিক বিবেচনায় সরাসরি দুটি প্যানেল থেকে ১৭ করে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের কোনো পদেই নারী আইনজীবী প্রার্থী হননি।

এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্যানেলটি ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। যে প্যানেলটিতে সভাপতি প্রার্থী সদ্যসাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ তারেক।

বিএনপি-জমায়াত নেতৃত্বাধীন প্যানেলটি ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। যেখানে সভাপতি পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু তাহের সিকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান জানান, প্রতি বছরের মত এ বছরেও সুস্থ ভোট আশা করছি। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত ৫০০-৬০০ নতুন আইনজীবী আসছে কক্সবাজার বারে। এর আগে ছিল প্রায় ৩০০-৪০০ জন আইনজীবী।

আইনজীবী আব্দুল মান্নান আরো জানান, কক্সবাজার বারে আইনজীবীদের বর্তমানে যে সংখ্যাটা রয়েছে তন্মধ্যে ২০০ মত আইনজীবী পেশায় নেই। জয় পরাজয় নির্ভর করবে তাদের ভোটের মাধ্যমে। যেহেতু তাদেরকে প্রার্থীরা অনেকেই চিনে না।

আইনজীবী মোহাম্মদ বারেক জানিয়েছেন, ১৭ জন নির্বাচিত হলেও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি ২০ জনের। নির্বাচনের পরে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া চৌকি আইনজীবী সমিতি থেকে তিনজন সদস্য কো-অপ্ট করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy