আশুগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, আটক ১

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবার থেকে।

2023-02-24T17:36:16+00:00
2023-02-24T17:36:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আশুগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু, আটক ১
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২২০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবার থেকে। এ ঘটনায় এক কিশোরীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বাড়ি থেকে আরাফাত হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরাফাত হোসেন জেলা শহরের টেংকের পাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে। 

পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে সৌদি প্রবাসী নোমানের পরামর্শে ইয়াছিন ও হযরত নামের দুই যুবক পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরিবার জানায়, বুধবার সকালে আরাফাত জন্মনিবন্ধন করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থেকে আরাফাতের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়।

কিশোরের পরিবার আরও জানায়, আরাফাতের বন্ধু সৌদি প্রবাসী আশুগঞ্জের লালপুর এলাকার নোমানের পরামর্শে শরীফপুর এলাকার ইয়াছিন জেলা সদরের ঘাটুরা গ্রামের মোবারক মিয়ার মেয়ে তিশাসহ (১৭) আরফাতকে সঙ্গে নিয়ে আশুগঞ্জে হযরতের বাড়িতে উঠে। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে অবস্থানকারী তরুণী তিশাকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

বাবু/জেএম





  বিষয়:   রহস্যজনক  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy