জয়পুরহাটে আগুনে ২ দোকান ভস্মীভূত

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের কালাই উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে একই বাজারে বিদ্যুতের সর্টসার্কিট ও কয়েলের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে

2023-02-24T18:00:42+00:00
2023-02-24T18:00:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জয়পুরহাটে আগুনে ২ দোকান ভস্মীভূত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৭০)
X

জয়পুরহাটের কালাই উপজেলায় এক ঘণ্টার ব্যবধানে একই বাজারে বিদ্যুতের সর্টসার্কিট ও কয়েলের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই জনতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার মাত্রাই বাজারে একটি কনফেকশনারি এবং হার্ডওয়ারের দোকানে এ ঘটনা ঘটে। কালাই ফায়ার স্টেশনের কর্মকর্তা বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আবদুল কাদের ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মাত্রাই বাজারে সেলিম হোসেনের মা হার্ডওয়ার নামে তার দোকানে মশা তাড়াতে ক্যাশবাক্সের নিচে কয়েল জ্বালান। এরপর তিনি রাত সাড়ে ৯টার দিকে ওই কয়েল না নিভিয়ে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। রাত ১০টার দিকে ওই কয়েলের আগুন থেকে তার দোকানঘরে আগুন লাগে। আগুনের বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অবশ্য ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুনে সেলিমের হার্ডওয়ারের দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ ৪ লাখ টাকা ও প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে ভুক্তভোগী দাবি করেছেন।  

ওই ঘটনার এক ঘন্টার মাথায় একই বাজারে রাত ১১টার দিকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে সৈকত হোসেনের কনফেকশনারি দোকানে আগুন লেগে ৩ লাখ টাকার মালামালসহ নগদ ১ লাখ টাকা পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায়ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

কালাই ফায়ার স্টেশনের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, বৃহস্পতিবার রাতে মাত্রাই বাজারে পৃথক ওই দুই ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছার আগেই জনতা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বাবু/জেএম




  বিষয়:   জয়পুরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy