শিক্ষার মান বাড়াতে হলে ভালো কমিটি দরকার

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

শিক্ষার মান ভালো করতে হলে অবশ্যই ভালো দক্ষ পরিচালনা কমিটি দরকার। আজ শুক্রবার সকালে ফরিদপুর বোয়ালমারী উপজেলার কাদিরদী

2023-02-24T18:07:16+00:00
2023-02-24T18:07:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিক্ষার মান বাড়াতে হলে ভালো কমিটি দরকার
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৭৪)
X

শিক্ষার মান ভালো করতে হলে অবশ্যই ভালো দক্ষ পরিচালনা কমিটি দরকার। আজ শুক্রবার সকালে ফরিদপুর বোয়ালমারী উপজেলার কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে, কাদিরদী দ্বি ম-খী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, এই বিদ্যালয়ের সভাপতি আমার স্নেহের ছোট ভাই মো. দেলোয়ার হোসেন অত্যান্ত ভালো ছেলে। দেলোয়ার সভাপতি হয়ে বিদ্যালয়ের অনেক উন্নয়ন করেছে। তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে আরো উন্নয়নের জন্য যা যা প্রয়োজন সভাপতি দেলোয়ার আমাকে জানানোর সাথেই আমি তার ব্যবস্থা করে দেব। এসময় তিনি অত্র বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেওয়ার কথা জানান।

অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও আমারনা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বিশিষ্ট সমাজ সেবক কাজী নজরুল ইসলাম, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল ওহাব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিযয়ক উপকমিটির সদস্য মো. আসাদুল করিম, জেলা পরিষদের সদস্য মো. আকরামুজ্জান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   কমিটি  দরকার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy