হিজলায় বকনা বাছুর ও ছাগল বিতরণ

রহমাতুল্লাহ পলাশ, হিজলা (বরিশাল)

সারাবাংলা

বরিশালের হিজলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও

2023-02-24T19:15:03+00:00
2023-02-24T19:15:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিজলায় বকনা বাছুর ও ছাগল বিতরণ
রহমাতুল্লাহ পলাশ, হিজলা (বরিশাল)
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ২১৭)
X

বরিশালের হিজলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিজলা উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হিজলা উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলেদের মাঝে বকনা বাছুর ও ছাগল বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছে।

বাবু/জেএম




  বিষয়:   হিজলা  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy