মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা

রফিকুল ইসলাম সান, বেড়া-সাঁথিয়া (পাবনা)

সারাবাংলা

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী। তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায়

2023-02-24T19:36:47+00:00
2023-02-24T19:36:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা
রফিকুল ইসলাম সান, বেড়া-সাঁথিয়া (পাবনা)
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৬৪৬)
X

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী। তিনি একজন মানবিক  মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি বেড়ায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। গত দু’বছরে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

জানা গেছে, সবুর আলী এ উপজেলায়  যোগদানের কিছুদিন পর শুরু হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে স¤পন্ন করেন। তার নজরদারির কারণে নির্বাচনী পরবর্তী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মনোরম  পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে শিক্ষার্থীদের নিকট মহামারি করোনা ভাইরাসের টিকা দেওয়া কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে  সুশৃংখলভাবে টিকা প্রদান করা হয়।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলায় অবৈধভাবে বালু মজুদ রাখা, অবৈধভাবে বালু উত্তোলন,ইভতিজিং,মাদক,খাবার হোটেল, নিষিদ্ধ কারেন্ট জাল, নিষিদ্ধ চায়না দুয়ার, রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, লোকাল ট্রাক চলাচল, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন; অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি। রাস্তাঘাট নির্মাণ, সরকার কর্তৃক বরাদ্দ সকল উপহার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিসহ ঘর হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। বেড়ার দরিদ্র শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়া খরচ বাবদ দিয়েছেন ৫০ হাজার টাকা। এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি প্রচেষ্ঠা করে যাচ্ছি মাত্র।

বাবু/জেএম




  বিষয়:   নির্বাহী  কর্মকর্তা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy