চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির দরজার বাইরে ভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জের সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে

2023-02-24T20:04:41+00:00
2023-02-24T20:04:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির দরজার বাইরে ভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জের সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক শিশু।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারি গ্রামের মো. রায়হান আলীর ছেলে মো. জুনায়েদ আলী (০৬)। 

স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইসরাইল আলী ছবির বসতবাড়ির মুল দরজার বাইরে ভ্যানের অব্যবহৃত স্পোক ব্যাটারিচালিত ভ্যান চার্জের সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু জুনায়েদ। পরে তার নানা ভ্যানে করে সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মরাদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy