বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায়

2023-02-24T20:46:40+00:00
2023-02-24T20:46:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।  

নিহতরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার চান্দুরা এলাকার সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাদিকুল ইসলামের মৃত্যু হয়। পরে দফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত রাজ্জাক আলী ও রায়হান আলীকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন। সেখানে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। আহত রায়হানের চিকিৎসা চলছে।

ওসি বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

বাবু/জেএম




  বিষয়:   মৃত্যু  মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy