মৃত নাতিকে দেখতে গিয়ে নানা খুন

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

জীবিত অবস্থায় দেখতে না এসে যমজ সন্তানদের মৃত্যুর পর দেখতে আসায় কথা কাটাকাটির জেরে শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে

2023-02-25T09:19:12+00:00
2023-02-25T09:19:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৃত নাতিকে দেখতে গিয়ে নানা খুন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৯ এএম   (ভিজিট : ১৬৪)
X

জীবিত অবস্থায় দেখতে না এসে যমজ সন্তানদের মৃত্যুর পর দেখতে আসায় কথা কাটাকাটির জেরে শ্বশুরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করেছে জামাতা। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন নিহতের মেয়ে এবং ঘাতকের স্ত্রী সোনিয়া আক্তার। ঘাতক জামাতা হাকিম উল্লাহ হাসেমকে আটক করেছে পুলিশ। 

নিহত আজিজুল হকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনার ফুটখালী গ্রামে। কিছুদিন আগে তার মেয়ে স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন।জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায়। শুক্রবার সকালে অন্য সন্তানও মারা যায়।

দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে দেখতে যান আজিজুল হক। এ সময় জায়গা নিয়ে কলহের জেরে শ্বশুর-জামাতার তর্কাতর্কি হয়। একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও মারধর করা হয়।

দক্ষিণ জানারঘোনা এলাকার সমাজপতি (সর্দার) আব্দুর রহমান বাবু বলেন, হাকিম উল্লাহ শ্বশুরের মালিকানাধীন জায়গায় ঘর তৈরি করে থাকতেন। শ্বশুর জায়গা ছেড়ে দেওয়ার কথা জানালে জামাতার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে খুনের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের আরেক পক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, এক সপ্তাহ আগে হাকিম যমজ সন্তানের বাবা হন। ওই যমজ সন্তান শুক্রবার ভোরে মারা যায়। সন্তান হওয়ার পর কেন শ্বশুরবাড়ির লোকজন দেখতে যায়নি। মারা যাওয়ার পর কেন দেখতে গেল এ নিয়ে শ্বশুর ও জামাতার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে জামাতা হাকিম উল্লাহ হাসেম ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘাতক হাকিম উল্লাহ হাসেমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   মৃত্যু  কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy