নড়াইলে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে মাছের ঘের থেকে দীপ্ত সাহা (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা

2023-02-25T16:43:51+00:00
2023-02-25T16:43:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৩৯)
X

নড়াইলে মাছের ঘের থেকে দীপ্ত সাহা (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীপ্ত সাহা হোগলাডাঙ্গা গ্রামের দিনোবন্ধু সাহার ছেলে। তার সাথে থাকা মোটরসাইকেলের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলাডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে তাকে দেখা গেলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার বেলা ১১টার দিকে হোগলাডাঙ্গা হাজরাতলা মহাশ্মশানের পাশে মাছের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহমুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইলের জন্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাবু/জেএম





  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy