সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সালাহ উদ্দিন (৫৫) নামে একটি কারখানার নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।আজ

2023-02-25T17:05:21+00:00
2023-02-25T17:05:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ২০৮)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সালাহ উদ্দিন (৫৫) নামে একটি কারখানার নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন সীমা স্টিল নামের একটি রড তৈরির কারখানার নৈশপ্রহরী ছিলেন বলে জানা গেছে। সে ফৌজদারহাট এলাকার মৃত লেদুর ছেলে।

জানা যায়, চট্টগ্রাম থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় রাতের ডিউটি ​​শেষে কারখানা থেকে বাসায় ফেরার পথে অসাবধানতা বশত রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নৈশপ্রহরী সালাহ উদ্দিন। তখনি ঢাকামুখী ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই হাসান আলী জানান, ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় ঢাকামুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সালাউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশটি নিয়ে যায়। 

বাবু/জেএম




  বিষয়:   সীতাকুণ্ড  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy