হাতীবান্ধায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের

2023-02-25T18:37:59+00:00
2023-02-25T18:53:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৭ পিএম  আপডেট: ২৫.০২.২০২৩ ৬:৫৩ পিএম  (ভিজিট : ২০২)
X

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, প্রাণিসম্পদ অফিসার ডা. সাইদুর রহমান, অফিসার ইনচার্জ শাহা আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরল হক প্রমুখ।

মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৫০টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু ও বিভিন্ন প্রজাতের পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারিকে পুরস্কৃত করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   হাতীবান্ধা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy