সাভারে পাউডার কোম্পানিতে অগ্নিকাণ্ড

আতিকুল ইসলাম ,সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের, হানকি ভাঙ্গা, তরফ রাজারঘাট এলাকায় একটি ভুষি পাউডার কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । শনিবার

2023-02-25T19:43:47+00:00
2023-02-25T19:45:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সাভারে পাউডার কোম্পানিতে অগ্নিকাণ্ড
আতিকুল ইসলাম ,সাভার (ঢাকা)
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৩ পিএম  আপডেট: ২৫.০২.২০২৩ ৭:৪৫ পিএম  (ভিজিট : ২১০)
X

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের, হানকি ভাঙ্গা, তরফ রাজারঘাট এলাকায় একটি ভুষি পাউডার কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । শনিবার ২৫ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে ,তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া কারখানা মেসার্স প্রিন্স এন্ড মাহিন এন্টারপ্রাইজ নামক এই টিনশেড কারখানায় মূলত কাঠের ভুসি ও নারিকেল এর খোসার গুঁড়ো করা হতো। এগুলো মশার কয়েল তৈরির কাজে ব্যবহার করা হতো বলে জানা যায়। কিন্তু কারখানা গুলোতে আগুন প্রতিরোধের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানাতে রাখা ভূষি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কারখানা গুলোর ধোঁয়ার গন্ধে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আবাসিক ভবনের পাশে এমন কারখানা থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্থানীয়রা এসব কারখানা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়ার দাবি জানান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, কারখানাগুলো টিনের হওয়ায় আগুনের ভয়াবহতা তীব্র ছিল। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে , এ সময় প্রায় দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।

আগুন নিভানোর কাজে চামড়া শিল্প নগরীর দুটি এবং সাভারের দুই ইউনিক প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাবু/জেএম





  বিষয়:   সাভার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy