গাড়ি থামিয়ে নৌকা বাইচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভা শেষ করে যাচ্ছেন টুঙ্গিপাড়ায়। তখনই খালের উপর দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখলেন খালে চলছে

2023-02-25T23:23:03+00:00
2023-02-25T23:57:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়ি থামিয়ে নৌকা বাইচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৩ পিএম  আপডেট: ২৫.০২.২০২৩ ১১:৫৭ পিএম  (ভিজিট : ২৩৪)
X


গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভা শেষ করে যাচ্ছেন টুঙ্গিপাড়ায়। তখনই খালের উপর দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখলেন খালে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গাড়ি থেকে নেমে তা উপভোগ করলেন।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে একদিনের সফরে গোপালগঞ্জে কোটালীপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে জনসভা শেষে করে রওনা দেন নিজ বাড়ি টুঙ্গিপাড়ার পথে।

বেশ কিছু দূর যাওয়ার পথে ভাঙ্গারহাটের খালের দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রী। তখন খালে নৌকা বাইচ হতে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন সড়কের উপর। সেখানে দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। এ সময় প্রধামন্ত্রী হাত নেড়ে নৌকার মাঝিদের শুভেচ্ছা জানালে হর্ষধ্বনি আর বাদ্যের তালে তালে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান তারা। বেশ কিছু সময় ধরে নৌকা বাইচ উপভোগ করে আবারও গাড়িতে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

-বাবু/এ.এস





  বিষয়:   নৌকা বাইচ  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy