১২ ঘণ্টার মধ্যে দ্বীপ্ত হত্যার রহস্য উদঘাটন

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের সদর উপজেলায় কলেজ ছাত্র দ্বীপ্ত সাহা (২২) হত্যাকান্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডে জড়িত

2023-02-26T11:49:19+00:00
2023-02-26T11:49:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১২ ঘণ্টার মধ্যে দ্বীপ্ত হত্যার রহস্য উদঘাটন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ এএম   (ভিজিট : ৩৭৮)
X


নড়াইলের সদর উপজেলায় কলেজ ছাত্র দ্বীপ্ত সাহা (২২) হত্যাকান্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে হত্যাকান্ডে জড়িত তিনজনকে আটক করেছে নড়াইল জেলা পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নড়াইল পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের হাজরাতলা মহাশ্মশানের পাশে একটি মাছের ঘের থেকে হাত-পা বাঁধা তার মরদেহ উদ্ধার করা হয়। দীপ্ত সাহা হোগলাডাঙ্গা গ্রামের দীনোবন্ধু সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীপ্ত সাহার মরদেহ উদ্ধারের পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, মোটরসাইকেলটির জন্য তারই পরিচিতরা এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিদের ধরতে একনাগাড়ে দিনভর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।

শনিবার রাতে নড়াইলের নড়াগাতী থানাধীন বাওইসোনা এলাকা থেকে কলেজ ছাত্রের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় হত্যাকান্ডে জড়িত তিনজনকে আটক করা হয়।

নড়াইল পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, কলেজ ছাত্রের নির্মম হত্যাকান্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে মোটরসাইকেলের জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটকদের নাম প্রকাশ করছি না। অতি দ্রুত আমরা বিস্তারিত জানাব।

প্রসঙ্গত,দীপ্ত সাহা গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হোগলা ডাঙ্গা এলাকায় নামযজ্ঞের মেলায় দেখার উদ্দেশে নিজের ব্যবহৃত অ্যাপাসি ৪ ভি মোটরসাইকেলটি নিয়ে বাড়ি থেকে বের হন দ্বীপ্ত। রাত হয়ে গেলে ও সে আর বাড়িতে না ফেরায় দীপ্তর বাবা অনুমান করেন হয়ত কোনো বন্ধু বা বোনের বাড়িতে গেছে সে।

পরদিন শনিবার বেলা ১১টার দিকে দীপ্তর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তম নামের একজন তার মাছের ঘেরে কাজে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হাত-পা বাধা অবস্থায় ঘেরের কিনারা থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy