কক্সবাজারে ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়েছে। এতে চাপা পড়ে ওসমান গণি নামে এক কর্মচারী

2023-02-26T15:53:47+00:00
2023-02-26T15:53:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ট্রাকের চাপায় ১ জনের মৃত্যু
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১২৯)
X

কক্সবাজারের চকরিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়েছে। এতে চাপা পড়ে ওসমান গণি নামে এক কর্মচারী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হন ইসমাইল নামে এক বাবুর্চি।

নিহত ওসমান (১৫) হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা। একই এলাকায় বসবাস করেন আহত ইসমাইল। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নিউ হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বিরানি হাউসে ঢুকে পড়ে। এতে ওসমান গণি নামে ১৫ বছরের এক কর্মচারী ঘটনাস্থলেই মারা যায়। আহত হন মো. ইসমাইল নামে এক বাবুর্চি।

ওসি আরো বলেন, ‘মরদেহ চকরিয়া হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। আহত ব্যাক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   কক্সবাজার  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy