কাঁচপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাই অপর দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

2023-02-26T16:56:23+00:00
2023-02-26T16:56:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাঁচপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৮৮)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় চাচা ও চাচতো ভাই অপর দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আরেক ভাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহতরা হলেন- আসলাম সানী ও তার ছোট ভাই শফিকুল ইসলাম রনি। আরেক ভাই রফিকুল চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দুপুর আড়াইটার দিকে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের স্বজন নাইম জানান, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি। আজ দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কার করাকে কেন্দ্র তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন আসলাম ও শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে মৃত সানাউল্লাহর তিন ছেলে গুরুতর আহত হয়। আসলাম, শফিকুল ও রফিকুলকে উদ্ধার করে স্থানীয়রা দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসলাম ও শফিকুলের মৃত্যু হয়। রফিকুলের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বাবু/জেএম




  বিষয়:   কুপিয়ে  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy