ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমুমার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।রোববার (২৬ ফেব্রুয়ারি)

2023-02-26T17:05:50+00:00
2023-02-26T17:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X


নারায়ণগঞ্জের ফতুল্লায় হিমুমার্কেট কাঠেরপুল এলাকার একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিকাল পৌনে ৪ টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. আল-আমিন (৩০), সুখী আক্তার(২৫), মো. রফিক(৩৫), আলেয়া বেগম (৬৫) ও মো. জামাল উদ্দিন (৪৫)। তারা সকলেই নারায়ণগঞ্জের ফতুল্লার হিমু মার্কেট কাঠেরপুল এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ হয়ে পাঁচজন এসেছে। এদের মধ্যে আল-আমিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে, সুখী আক্তারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ও রফিকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

আলামিন ও সুখী আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান এ চিকিৎসক। এছাড়া আলেয়া ও জামালকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ আলামিনের চাচাতো ভাই মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, আলামিন ও সুখী আক্তার দুইজনেই পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। আজ দুপুরে বাসায় এসে রান্নাঘরে চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন লেগে ছড়িয়ে পরে। এ ঘটনায় তারা দু'জনসহ পাশে থাকা আরও তিনজন দগ্ধ হয়। এরপর তাদের সবাইকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy