টঙ্গীতে সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, পুরস্কার বিতরণ ও

2023-02-26T17:34:02+00:00
2023-02-26T17:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,  নবীনবরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ্যাড. আজমত উল্লাহ খান।

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিবাবক সদস্য জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোটাঃ বিল্লাল হোসেন, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুজ্জামান কবির, টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি কে এম শাহ আলম, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক সহিদুর ইসলাম সহিদসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বাবু/জেএম





  বিষয়:   টঙ্গী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy