নাটোরে মাদকবিরোধী অভিযানে আটক ২

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে চোলাই মদ তৈরির অভিযোগে সাব্বির হোসেন (২৬) ও তুফান ভুঁইয়া (২৪) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার

2023-02-26T19:48:51+00:00
2023-02-26T19:48:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে মাদকবিরোধী অভিযানে আটক ২
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

নাটোরে চোলাই মদ তৈরির অভিযোগে সাব্বির হোসেন (২৬) ও তুফান ভুঁইয়া (২৪) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। 

সাব্বির হোসেন শহরের চকবৈদ্যনাথ এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও তুফান ভুঁইয়া একই এলাকার বিপুল ভুঁইয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল আজ সকাল সাড়ে সাতটার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে এক হাজার পঁচাত্তর লিটার চোলাই মদসহ সাব্বির হোসেন এবং তুফান ভুঁইয়াকে আটক করে।

আটককৃতরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। পরবর্তীতে উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   নাটোর  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy