বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে রুদ্র মুহাম্মদ শহিদুল্লা সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ শেখ (৬) নামের এক

2023-02-26T20:36:01+00:00
2023-02-26T20:36:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৮৩)
X

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে রুদ্র মুহাম্মদ শহিদুল্লা সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ শেখ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। 

রবিবার সকালে বাড়ি থেকে স্কুলে যাবার পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা মিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ শেখ মিঠাখালী গ্রামের মুকুল শেখের একমাত্র সন্তান। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শিশুটিকে চাপা দিয়ে ইজিবাইকটি পালিয়ে গেছে। ইজিবাইকটি শনাক্তের পর পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম




  বিষয়:   বাগেরহাট  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy