বনানীতে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বনানী থানার মহাখালী টিবি গেটের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

2023-02-26T21:14:56+00:00
2023-03-03T16:19:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বনানীতে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৪ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৩ ৪:১৯ পিএম  (ভিজিট : ১৬৮)
X

রাজধানীর বনানী থানার মহাখালী টিবি গেটের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৬৯.৬৯ লিটার বিয়ার, ৭২ লিটার বিদেশি মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪৮৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সবুর উদ্দিন (৫০)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।

তিনি বলেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর বনানী থানার মহাখালী টিবি গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সবুর উদ্দিনকে (৫০) গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য, বিয়ার ও বিদেশি মদ বনানীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/এসআর 





  বিষয়:   বনানী  গ্রেফতার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy