অভিযুক্তদের বাড়ি পুড়িয়ে দিল স্বজন ও এলাকবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বাড়ি পুড়িয়ে দিয়েছে

2023-02-27T00:10:40+00:00
2023-02-27T00:18:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ভাইকে কুপিয়ে হত্যা
অভিযুক্তদের বাড়ি পুড়িয়ে দিল স্বজন ও এলাকবাসী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১০ এএম  আপডেট: ২৭.০২.২০২৩ ১২:১৮ এএম  (ভিজিট : ২২২)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। রোববার রাত সাড়ে ৯টার দিকে পেট্রল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুটি বসতঘরসহ ১০টি ভাড়া দেওয়া কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে।


এর আগে রোববার দুপুরে দুই ভাই আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনিকে (৩৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।


প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়ার দুই নম্বর ওয়ার্ডের মৃত সানাউল্লাহর দুই ছেলেকে হত্যার ঘটনায় সন্ধ্যার পর থেকে স্বজন ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা অভিযুক্ত মহিউদ্দিনের তালাবদ্ধ ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মহিউদ্দিন সম্পর্কে সানি-রনির চাচা। জমি নিয়ে চাচার সঙ্গে তাদের বিরোধ চলছে। আগুন দেওয়ার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই সব ভস্মীভূত হয়।


কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসান খান বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বাড়ি চলে যাওয়ার পর জানতে পারি রাতে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরে বিদ্যুৎ অফিস ও তিতাস গ্যাস অফিসে খবর দিয়ে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’


সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/এসআর





  বিষয়:   বাড়ি  পুড়িয়ে 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy