নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালন

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ শ্লোগানে নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক

2023-02-27T15:52:02+00:00
2023-02-27T15:52:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালন
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫২ পিএম   (ভিজিট : ২১৩)
X

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ শ্লোগানে নীলফামারীতে পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমানের সঞ্চালনায় স্বাতগ বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান।

বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে আলোচনা সভার আগে ডিসি অফিস প্রাঙ্গণে পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা করেন জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ পরিসংখান বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   নীলফামারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy