প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

মোহাম্মদপুর প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউনুস (৬২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।সোমবার দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

2023-02-27T17:13:37+00:00
2023-02-27T17:13:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু
মোহাম্মদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৩ পিএম   (ভিজিট : ১২৯)
X

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইউনুস (৬২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।  

সোমবার দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত রবিবার রাতে বসিলা ব্রিজ এলাকার পাশে একটি বহুতল ভবনের নিচতলায় একটি প্রাইভেটকার পার্কিংয়ে রাখার জন্য অপেক্ষায় ছিল। সে সময় বাসার নিরাপত্তাকর্মী ইউনুস প্রাইভেটকারটি রাখার জন্য লোহার গেটটি খোলার সময় অপেক্ষায় থাকা প্রাইভেটকারটি হঠাৎ গেটে এসে ধাক্কা দেয়।

এতে লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং যতটুক জানা গেছে, ওই গাড়িটি এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর। তবে ঘটনার সময় গাড়িটি চালক চালাচ্ছিলেন। চালককে আটক করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy