পাংশাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের

2023-02-27T19:11:15+00:00
2023-02-27T19:11:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাংশাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। 

সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) সকালে উক্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন কসবামাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ। 

অনুষ্ঠানে নাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো আ. জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ। আরো বক্তব্য দেন কলিমোহর জহুরুন্নেছা কৃষি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,  নাদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক মো. আয়ুব আলী প্রমুখ।

বক্তব্য শেষে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করেন। 

বাবু/জেএম




  বিষয়:   ক্রীড়া  প্রতিযোগিতা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy